শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ০৯ মার্চ ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৯ মার্চ ২০২৬ ১০:৪৪ অপরাহ্ন
মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।


গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- মতিহার থানার চরশ্যামপুর গ্রামের গোলাম পাঞ্জাতনের ছেলে মো: রেজাউল করিম (৪৬); একই এলাকার মো. শাহিন আলীর ছেলে মো: সুজন আলী (২৪) এবং একই থানার খোঁজাপুর (জাহাজঘাট) গ্রামের মো: সাফাতুল্লাহর ছেলে মো: রফিকুর (৩০)। সকলেই রাজশাহী মহানগরীর বাসিন্দা।


গত ৮ মার্চ ২০২৬ তারিখ দুপুর আনুমানিক পৌনে ২টার দিকে মতিহার থানার চরশ্যামপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রেজাউল ও সুজনকে গ্রেপ্তার করা হয়। একই দিন রাত ১০টার দিকে খোঁজাপুর (জাহাজঘাট) এলাকায় আরেকটি অভিযানে রফিকুরকে গ্রেপ্তার করা হয়।


এছাড়াও একই তারিখ রাত আনুমানিক পৌনে ৯টার দিকে রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঐ এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে মো. সাকিব (২২) তার হাতে থাকা একটি ব্যাগ ফেলে দিয়ে কৌশলে পালিয়ে যায়।


গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে মোট ৫৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও পলাতক আসামির ফেলে যাওয়া ব্যাগ থেকে ৯০ গ্রাম গাঁজা, ৩৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৩শ ৯০ টাকা জব্দ করা হয়।


আসামি রেজাউলের বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় ১টি মাদক মামলাসহ মোট ৩টি মামলা, আসামি সুজনের বিরুদ্ধে কাটাখালী ও মতিহার থানায় ১টি মাদক মামলাসহ মোট ৩টি মামলা এবং আসামি রফিকুলের বিরুদ্ধে মতিহার থানায় ২টি মাদক মামলা চলমান রয়েছে। এছাড়াও পলাতক আসামি সাকিবের বিরুদ্ধে রাজপাড়া থানায় ১টি মাদক মামলাসহ মোট ২টি মামলা চলমান রয়েছে।


পলাতক ও গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।