রবিবার, জুন ২১, ২০২৬

ঢাকা-রাজশাহী মহাসড়কে বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৩ চালককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ০৯ মার্চ ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৯ মার্চ ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
ঢাকা-রাজশাহী মহাসড়কে বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৩ চালককে জরিমানা

‎‎আসন্ন ইদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা-রাজশাহী মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করেছেন পুঠিয়া উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূমি) শিবু দাস।


সোমবার (৯ মার্চ) মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বেপরোয়া গতির ড্রাম ট্রাকের বিরুদ্ধে এই কার্যক্রম চালানো হয়।


ইদের সময় সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় দুর্ঘটনা রোধে এবং ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বন্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি শিবু দাস।


‎‎তিনি জানান, বিশেষ করে মহাসড়কে দাপিয়ে বেড়ানো বেপরোয়া ড্রাম ট্রাকগুলো সাধারণ যাত্রীদের জন্য বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। অভিযান চলাকালীন নথিপত্র যাচাই-বাছাই করে দেখা যায়, অনেক ড্রাম ট্রাকই প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ছাড়াই চলাচল করছে। 


এসময় ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন এবং রুট পারমিট না থাকায় ৩ জন ড্রাম ট্রাক চালককে আটক করা হয়। আইন অমান্য করায় সংশ্লিষ্ট ধারায় ৩ চালককে মোট ৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে মোবাইল কোর্ট করা হয়েছে বলে জানান তিনি। ‎


‎শিবু দাস আরো জানান, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের ইদ যাত্রা নির্বিঘ্ন করতে আমাদের এই কঠোর অবস্থান। আইন অমান্যকারী কোনো যানবাহনকেই ছাড় দেওয়া হবে না।”