শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

নিয়ামতপুরে কীটনাশক দোকানে আগুন, অর্ধ কোটি টাকার ক্ষতি

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ১০ মার্চ ২০২৬ ০৭:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি ১০ মার্চ ২০২৬ ০৭:৫৯ অপরাহ্ন
নিয়ামতপুরে কীটনাশক দোকানে আগুন, অর্ধ কোটি টাকার ক্ষতি

নওগাঁর নিয়ামতপুরে কয়েকটি কীটনাশক দোকানে নগদ টাকা ও মালামাল আগুনে পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি ব্যবসায়ীর।


সোমবার (৯ মার্চ) রাত ১১ টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের পানিহারা বাজারে এ ঘটনা ঘটে।


মঙ্গলবার (১০মার্চ) বিষয়টি নিশ্চিত করেন নিয়ামতপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ইনচার্জ শাহাদাত হোসেন ।


ফায়ার সার্ভিস অফিস ও স্থানীয়রা জানান, পানিহারা বাজারের কীট নাশক ব্যবসায়ী আব্দুল আলিমের দোকানে সোমবার রাত ১১ টায় হঠাৎ করে আগুন লাগে। এসময় বাজারের আরেক ব্যবসায়ী জহির রায়হান আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।


ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা করছেন।


পানিহারা বাজারের শশী ট্রেডার্সের স্বত্বাধিকারী জহির রায়হান বলেন সোমবার রাত ১১টায় আব্দুল আলিমে কীটনাশকের দোকান আশিয়া ট্রেডার্সে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিস অফিসে খবর দেন। এসময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। ফায়ার সার্ভিস কর্মীরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে দোকানের ভিতরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।


স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আব্দুল আলিম কয়েকটি কোম্পানির কীটনাশক ওষুধ বিক্রি করছেন। হঠাৎ সোমবার গভীর রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগে। আমাদের চোখের সামনে আগুনে সব কিছু পুড়ে গেল। 


মের্সাস আশিয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল আলিম বলেন, দীর্ঘদিন ধরে কয়েকটি কীটনাশক কোম্পানির ডিলার নিয়ে ব্যবসা করে আসছিলেন


গত বৃহস্পতিবার বিকালেও তার প্রতিষ্ঠানে প্রায় ১২ লাখ টাকার মালামাল আসে। বেচাকেনা শেষে তিনি রাতে বাড়ি ফিরেন। রাত ১১ টার পরে দোকানে পাশের বাড়ির কবির হোসেন তাকে মুঠোফোনে জানান, আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে। তাৎক্ষণিক সে দোকানে এসে দেখতে পান আগুনে তার দোকানে রাখা নগদ অর্থ মালামাল পুড়ে গেছে।


নিয়ামতপুর ফায়ার সার্ভিস ও ডিফেন্সের ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে গিয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণ আসে। ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুন হতে আগুনের সূত্রপাত হতে পারে।