পুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে মহড়া ও র্যালি
পুঠিয়ায় ‘দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’-শ্লোগানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালী, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করেন।
দিবস উপলক্ষে পুঠিয়া উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের করে পুঠিয়া পরেশ নারায়ন সরকারী উচ্চ বিদ্যালয়ে গিয়ে ফায়ার সার্ভিসের ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, পুঠিয়া সহকারী কমিশনার ভূমি শিবু দাশ,পুঠিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুবা আক্তার, পুঠিয়া উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রবিউল করিম, পুঠিয়া উপজেলা শিক্ষা অফিসার মকলেছুর রহমান, পুঠিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা সরোয়ার হোসেন সহ অন্যান্যরা।