ধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মহড়া
নওগাঁর ধামইরহাটে জাতীয় দুর্যোগ ও প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১ টায় ধামইরহাট উপজেলা পরিষদ চত্বরে শিক্ষার্থীদের সম্মুখে অগ্নিকান্ড হলে করনীয় বিষয়ক এই মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আলীর সঞ্চালনায় ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়ায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিস কুমার সরকার, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মাহফুজুর রহমান, উপজেলা আইসিটি অফিসার মহিউদ্দিন হোসেন, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মিলন কুমার, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, ফায়ার ষ্টেশন অফিসার শাহাদাত হোসেন প্রমুখ।
মহড়ায় ফায়ার ষ্টেশন অফিসার শাহাদাত হোসেন উপস্থিত সকলের উদ্দেশ্যে অগ্নিকান্ড ঘটলে তা নিয়ন্ত্রণের প্রশিক্ষণ ও গ্যাস সিলিন্ডারের আগুন নিয়ন্ত্রন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদর্শন করেন।