শিবগঞ্জে আমবাগানে অচেতন ট্রাকচালক, হাসপাতালে নেয়ার পর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া মাসুদ আলী নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার পরিদর্শক এসএম শাকিল হাসান। তিনি জানান, শিবগঞ্জ পৌরসভার পিঠালীতলার একটি আমবাগান থেকে স্থানীয়দের সহযোগিতায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।