দুই দিনের সফরে রাজশাহীতে ভূমিমন্ত্রী মিনু
দুই দিনের সফরে রাজশাহীতে আসছেন ভূমিমন্ত্রী ও রাজশাহী-২ (সদর) আসনের এমপি মিজানুর রহমান মিনু। শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৪টায় ভুমিমন্ত্রী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন ও বিকেল ৪টা ৫০ মিনিটে রাজশাহী বিমান বন্দরে এসে পৌঁছাবেন। পরে তিনি রাজশাহী নগরীর পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত নিজ বাড়িতে অবস্থান করেন।
সফরের অংশ হিসাবে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু শনিবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত রাজশাহীর সর্বস্তরের মানুষের সাথে সাক্ষাত ও মতবিনিময় করবেন। রোববার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় ভূমিমন্ত্রী ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য বায়ার মোড় থেকে বারনই খাল পরিষ্কার (বারনই নদীর শাখা) কর্মসূচিতে অংশ নিবেন।