শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

পার্বতীপুরে আম গাছ থেকে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ১৩ মার্চ ২০২৬ ০৩:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: ১৩ মার্চ ২০২৬ ০৩:৩৮ অপরাহ্ন
পার্বতীপুরে আম গাছ থেকে ঝুলন্ত যুবকের লাশ উদ্ধার

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় একটি আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ)  উপজেলার ৮ নম্বর হাবড়া ইউনিয়নের হাবড়া হাট সংলগ্ন তিলাই নদীর পাশের একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে পার্বতীপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

জানা গেছে,উদ্ধারকৃত লাশটি মোজাম্মেল হোসেন (২৫) নামক এক যুবকের। সে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার টাটোকপুর ঈদগাহ মাঠ এলাকার বাসিন্দা এবং মজিবর রহমানের ছেলে।

এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশি তৎপরতা চলছে।