রাজশাহী’র সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় এলইডি লাইট জব্দ
শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ২:১৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র নিয়মিত টহলদল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানার মুক্তারপুর রাস্তার পাশ খেকে ৫ হাজার পিস ভারতীয় এলইডি লাইট জব্দ করতে সক্ষম হয়। এ সময় চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত মালামাল রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।