শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

পোরশায় যে কোন মূল্যে ডাকাত প্রতিরোধ অব্যাহত থাকবে : পুলিশ সুপার নওগাঁ

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : ১৪ মার্চ ২০২৬ ০১:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি : ১৪ মার্চ ২০২৬ ০১:৩৭ অপরাহ্ন
পোরশায় যে কোন মূল্যে ডাকাত প্রতিরোধ অব্যাহত থাকবে : পুলিশ সুপার নওগাঁ

পোরশা উপজেলায় যে কোন মূল্যে ডাকাত প্রতিরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পোরশা উপজেলায় সব থেকে বেশি সমস্যা রোড ডাকাতি। সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে যানবাহনের পথরোধ এবং মানুষকে জিম্মি করে ডাকাতি করা পোরশায় এটা কমন বিষয়।

পুলিশ বেশ কয়েক মাস ধরে এখানে ডাকাতি বন্ধে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে আমরা ডাকাতি বন্ধ করেছি। এবং যে কোন মূল্যে ডাকাত প্রতিরোধ অব্যাহত থাকবে। ইতোমধ্যে পোরশা থানায় কয়েকটি ডাকাতি মামলা হয়েছে এবং বেশ কয়েকজন ডাকাত সদস্যদের আটক করা হয়েছে জানিয়ে পুলিশ সুপার বলেন, ডাকাতি বন্ধে সন্ধার পর হতে সকাল পর্যন্ত পোরশার গুরুত্বপূর্ণ সব কয়টি সড়কে পুলিশি টহল দেওয়া হয়েছে। 

গত শুক্রবার নওগাঁর পোরশা থানা পুলিশের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম। ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন নওগাঁ জেলা ও পোরশা থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পুলিশ সদস্য ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।