শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

শিবগঞ্জে কবিতা উৎসব ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৪ মার্চ ২০২৬ ০৯:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৪ মার্চ ২০২৬ ০৯:২৮ অপরাহ্ন
শিবগঞ্জে কবিতা উৎসব ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আঞ্চলিক ভাষায় কবিতা লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও কবিতা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) দুপুরে সাহিত্য মঞ্চের আয়োজনে ডেলটা মেডিকেল সেন্টারের সহযোগিতায় শিবগঞ্জ প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


সাহিত্য মঞ্চের সভাপতি শাহ নাওয়াজ গামার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ। সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক আবদুল্লাহ সাহেদ মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার। 


এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সামসুল ইসলাম টুকু, সাংবাদিক মাহবুবুল আলম ও সাহিত্য মঞ্চের সহসম্পাদক আল বশরী সোহান প্রমূখ। শেষে ১৭ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, গত ডিসেম্বরে ৩৫ জনের অংশগ্রহণে আঞ্চলিক ভাষায় কবিতা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।