রবিবার, জুন ২১, ২০২৬

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি পাঁচদিন

সংবাদ বিজ্ঞপ্তি ১৪ মার্চ ২০২৬ ১০:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৪ মার্চ ২০২৬ ১০:০১ অপরাহ্ন
রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি পাঁচদিন

এবারের পবিত্র ইদুল ফিতরে রাজশাহীর সংবাদপত্রগুলো পাঁচদিন বন্ধ থাকবে। রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রগুলোর সম্পাদকদের সংগঠন ‘রাজশাহী এডিটরস ফোরাম’ এই সিদ্ধান্ত নিয়েছে। 


শনিবার (১৪ মার্চ) এডিটরস ফোরামের এক সভায় সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারিদের জন্য পাঁচদিনের ছুটির এই সিদ্ধান্ত নেয়া হয়। 


এডিটরস ফোরামের সিদ্ধান্ত অনুযায়ি আগামী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত রাজশাহী থেকে প্রকাশিত সকল দৈনিক পত্রিকায় ছুটি থাকবে। অর্থাৎ ২০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত পত্রিকা প্রকাশ হবে না। তবে, এই সময়ে পত্রিকাগুলো নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন বিভাগ চালু রাখবে। 


ফোরামের সভাপতি দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দৈনিক সোনারদেশ সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, আমাদের রাজশাহী সম্পাদক আফজাল হোসেন, নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম। সভা সঞ্চালনা করেন রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু।