শিবগঞ্জ কৃষক সেজে আসামি ধরল পুলিশ
চাঁপাইনবাবগঞ্জে ছদ্দবেশে কৃষক সেজে এক মামলায় সাজাপ্রাপ্ত ও চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি শাহাবাজপুর ইউনিয়নের উপর-চকপাড়া গ্রামের শফিকুল আলমের ছেলে শাহ আলম।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. হুমায়ুন কবির জানান, রোববার (১৫ মার্চ) সকাল সোয়া ৯টায় পুলিশের একটি দল কৃষক সেজে শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের পশ্চিমে একটি আমবাগান থেকে শাহা আলমকে গ্রেফতার করে হয়।
তিনি বলেন, তার বিরুদ্ধে চারটি জিআর মামলার ওয়ারেন্ট আছে। একটি জিআর মামলার সাজাপ্রাপ্ত আসামি সে। শাহ আলম দীর্ঘদিন থেকে পলাতক ছিল। তাকে ধরতে কৌশল অবলম্বম করতে হয়েছে।