রবিবার, জুন ২১, ২০২৬

রহনপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ

গোমস্তাপুর প্রতিনিধি ১৫ মার্চ ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ১৫ মার্চ ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
রহনপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা রহনপুর পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ মার্চ) এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেনসহ রহনপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ ও উপকারভোগীরা। আসন্ন ইদ-উল-ফিতর উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে চলতি অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় রহনপুর পৌরসভার ৪ হাজার ৬শ ২৫ জন পরিবারের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল দুইদিনব্যাপী বিনামূল্য বিতরণ করা হবে বলে পোর নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।