শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

গোমস্তাপুরে মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ

গোমস্তাপুর প্রতিনিধি ১৫ মার্চ ২০২৬ ১১:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ১৫ মার্চ ২০২৬ ১১:০১ অপরাহ্ন
গোমস্তাপুরে মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরব সরকারের পাঠানো উপহার খেজুর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় বিতরণ করা হয়েছে। রবিবার (১৫ মার্চ) বেলা ১০টায় উপজেলা সভাকক্ষে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।


উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা। পরে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলিম, শিক্ষা অফিসার  ইছাহাক আলি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। এ সময় জনপ্রতিনিধি, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 


উল্লেখ্য গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভার বিভিন্ন মাদ্রাসা এতিমখানাসহ মোট ৪৫টি প্রতিষ্ঠানে ১৬০ প্যাকেট খেজুর বিতরণ করা হয়েছে।