বদলগাছীতে মোটর সাইকের ছিনতাইকারী গ্রেফতার
নওগাঁর বদলগাছীতে মোটর সাইকেল ছিনতাই করে পালিয়ে যাওয়ার পথে সড়কে ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলা গাবনা গ্রামে।
গ্রামবাসী ও থানা সূত্রে জানা যায়, গাবনা গ্রামের আশিক হোসেন সন্ধ্যা সাড়ে ৭ টায় মাতাজিহাট থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল। এমন সময় গাবনা ব্রিজের উপর তার গতি রোধ করে আশিককে মারধর করে মোটর সাইকেল ছিনতাই করে পালিয়ে যায়। আশিক চিৎকার করলে তার নিকটস্থ দুরে অবস্থানরত টহল পুলিশ তার চিৎকার শুনতে পায়।
টহল পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে এবং ছিনতাইকারীকে পিছু ধাওয়া করে কানচকূড়ি নামক স্থানে স্থানীয় লোকজনের সহায়তায় ছিনতাইকারী সুজন আলীকে আটক করে। ছিনতাইকারী একাধিক নাম ব্যবহার করে। ছিনতাইকারীর আসল নাম সুজন আলী, পিতা জয়নাল আবেদীন, গ্রাম কাল্নাগাড়ী আদমদীঘি থানা। তার ছদ্ম নাম আবু বক্কর সিদ্দিক পিতা বাবু প্রামানিক, আবার কখনো বলে সুজন প্রামানিক।
থানা অফিসার ইনচার্জ মো, লুৎফর রহমান জানান, গ্রেপ্তারকৃত ছিনতাইকারী নওগাঁ বগুড়া রোডে ট্রাক ছিনতাই, ডাকাতীসহ ১০/১২টি মামলার আসামি। এর অনেক বড় নেটওয়ার্ক রয়েছে। ছিনতাইকারী আটকের খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে ছিনতাই হওয়া মোটর সাইকেলেরে মালিকরা ছুটে আসে থানায়।