নগরীতৈ পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল সদুশ বস্তু ও দেশীয় অস্ত্র উদ্ধার
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী একটি অপারেশন দল মঙ্গলবার (১৭ মার্চ) রাত ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর চন্দ্রিমা থানার রেলওয়ে মাঠ এর উত্তর পাশে থাকা লেবু বাগানের ভিতর থেকে ২১াচ ককটেলসহ দেশি অস্ত্র উদ্ধার করেছে।
দু’টি প্লস্টিকের বস্তায় বিস্ফোরক ও অস্ত্র পাওয়া যায়। র্যাব-৫, রাজশাহীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ২১টি ককটেল সদৃশ বস্তু ছাড়াও ১টি কান্তাই (হাসুয়া), ১টি বড় ছোরা ১টি ছোট ছোরা এবং ১টি চাকু উদ্ধার করে।
ককটেল সদৃশ্য বস্তু এবং দেশীয় অস্ত্র জিডিমূলে চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে।