রবিবার, জুন ২১, ২০২৬

পার্বতীপুরে হিন্দু ধর্মাবলম্বীদের বারনী স্নান মেলা অনুষ্ঠিত

পার্বতীপুর প্রতিনিধি ১৭ মার্চ ২০২৬ ১০:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পার্বতীপুর প্রতিনিধি ১৭ মার্চ ২০২৬ ১০:১১ অপরাহ্ন
পার্বতীপুরে হিন্দু ধর্মাবলম্বীদের বারনী স্নান মেলা অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুরে হিন্দু ধর্মাবলম্বীদের বারনী স্নান মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) খোলাহাটি এলাকার করতোয়া নদীর তীরে  এই মেলা অনুষ্ঠিত হয়। 


জানা গেছে,ঐতিহাসিক খোলাহাটি বারনী স্নান মেলা প্রতিবছরের ন্যায় এবছরও হিন্দু ধর্মাবলম্বী ধর্ম প্রাণ ব্যক্তিরা স্নান করে নিজেকে শুদ্ধি মনে করেন এবং মাছ ভাত রান্না করে পারিবারিক বনভোজন করে প্রার্থনা সম্পন্ন করে বিদায় নেন। এই মেলাটি খোলাহাটি নার্সিং ইনস্টিটিউটের বাউন্ডারি ঘেঁষে করতোয়া নদীর তীরে অনুষ্ঠিত হয়।


এখানে আগন্তক প্রদর্শনার্থীদের প্রায় লক্ষাধিক লোক জড়ো হন এবং মেলা উপলক্ষে আয়োজিত বাজারে খাদ্যদ্রব্য ও মনোহারি জিনিসপত্রাদি ক্রয় করেন। এর মধ্যে গুড়ের জিলাপি,বিভিন্ন ধরনের মিষ্টি, খই মুরকি,টমটম গাড়ি, বাচ্চাদের খেলনা পত্র এবং গুয়া মৌরি বিশেষভাবে প্রসিদ্ধ।