রবিবার, জুন ২১, ২০২৬

বাঘা সমিতির গুরুত্ব তুলে ধরে ইফতার ও নবনির্বাচিত কমিটির অভিষেক

নিজস্ব প্রতিবেদক ১৭ মার্চ ২০২৬ ১০:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৭ মার্চ ২০২৬ ১০:১২ অপরাহ্ন
বাঘা সমিতির গুরুত্ব তুলে ধরে ইফতার ও নবনির্বাচিত কমিটির অভিষেক

সামাজিক ঐক্য, মানবিক মূল্যবোধ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বাঘা সমিতি। ১৯৯০ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি নানা সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে দাঁড়িয়ে একটি শক্তিশালী সামাজিক প্ল্যাটফর্ম হিসেবে নিজেদের অবস্থান তৈরি করেছে।


সেই লক্ষ্যে মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে অবস্থিত একটি রেস্টুরেন্টে বাঘা সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা সমিতির সাবেক সভাপতি প্রফেসর ডা. আলহাজ্ব হাফিজুর রহমান।


তিনি তার বক্তব্যে বলেন, “বাঘা সমিতি শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার—যেখানে পারস্পরিক সহযোগিতা, মানবিকতা ও উন্নয়নের চেতনা একসূত্রে গাঁথা।” তিনি ভবিষ্যতেও এই সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার আহ্বান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা সমিতির সভাপতি শামসুজ্জোহা খান এবং সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন পলাশ।


এ সময় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণ, সমাজকল্যাণমূলক উদ্যোগ বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বাঘা সমিতি অতীতের মতো ভবিষ্যতেও শিক্ষা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি শরৎচন্দ্র সরকার, মাইনুল ইসলাম ও শাহাদৎ হোসেন; সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন; যুগ্ম সাধারণ সম্পাদক মৃদুল হোসেন; কোষাধ্যক্ষ আব্দুল মোমিন; সাংগঠনিক সম্পাদক তছিকুল ইসলাম লিটন; দপ্তর সম্পাদক রিপন; মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পলি; প্রচার সম্পাদক শহিদুল হক সোহেল; মানবাধিকার সম্পাদক অ্যাড. ফিরোজ আহামেদ; তথ্য ও গবেষণা সম্পাদক শফিকসহ সদস্য আক্তার বানু বীনা, আবুল কালাম আজাদ, আলমগীর আশরাফ রানা, শুকুমার, মইন উদ্দিন ও মহিত প্রমুখ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।