শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

জয়পুরহাটে ২৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ১৮ মার্চ ২০২৬ ০২:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৮ মার্চ ২০২৬ ০২:১১ অপরাহ্ন
জয়পুরহাটে ২৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাব-৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল মঙ্গলবার (১৭ মার্চ) রাত ৮:৩০ ঘটিকায় জয়পুরহাটের পাঁচবিবি থানার কয়া এলাকা থেকে ২৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিরা হলো- কয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে রুবেল হোসেন (৪৬) এবং  পশ্চিম নামচন্দ্রপুরের মকবুল হোসেনর ছেলে আবু তালেব (৩৬)।

গ্রেফতারকৃত আসামি রুবেল এবং আবু তালেব চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করতো। 

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।