রবিবার, জুন ২১, ২০২৬

শিবগঞ্জে সাড়ে ৩ হাজার পরিবার পেল ইদসামগ্রী

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৮ মার্চ ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১৮ মার্চ ২০২৬ ১০:৩৭ অপরাহ্ন
শিবগঞ্জে সাড়ে ৩ হাজার পরিবার পেল ইদসামগ্রী

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ইদের হাসি ফোটাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাড়ে ৩ হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইদসামগ্রী বিতরণ করা হয়েছে। 


বুধবার (১৮ মার্চ) দুপুরে বেগম রোকেয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে জেলার ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়, রানীহাটি বহুমুখী উচ্চ বিদ্যালয় ও রানীহাটি পারদিয়াড় গুচ্ছগ্রাম প্রাঙ্গণে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক। 


এ সময় আরও উপস্থিত ছিলেন নয়ালাভাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম নবী মেমোরিয়াল ট্রাস্টের কো-চেয়ারম্যান ডা. আসফিন সুলতানা হ্যাপি ও আফরিন সুলতানাসহ অন্যরা। ইদসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি ও সেমাইসহ প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য।