শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

কেন্দ্রীয় ইদগাহে ইদের নামাজের প্রস্তুতি পরিদর্শনে প্রশাসক

নিজস্ব প্রতিবেদক ১৮ মার্চ ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৮ মার্চ ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
কেন্দ্রীয় ইদগাহে ইদের নামাজের প্রস্তুতি পরিদর্শনে প্রশাসক

পবিত্র ইদুল ফিতর উপলক্ষে হযরত শাহমখদুম রূপোশ (রহ.) কেন্দ্রীয় ইদগাহের ইদের নামাজ আয়োজনের প্রস্তুতি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বুধবার (১৮ মার্চ) দুপুর ২টায় ইদগাহ পরিদর্শনে যান রাসিক প্রশাসক। 


এ সময় তিনি পবিত্র ইদুল ফিতরের নামাজ আদায়ের সার্বিক প্রস্তুতি ও ব্যবস্থাপনার খোঁজখবর নেন। এরপর রাসিক প্রশাসক টিকাপাড়ায় মহানগর ইদগাহও পরিদর্শন করেন তিনি। এছাড়া রাজশাহী সিটি করপোরেশনের অ্যাসফল্ট প্লান্ট পরিদর্শন করেন তিনি।


পরিদর্শনকালে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) মো. শাহেদুজ্জামান জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।