পার্বতীপুরে ইদ উপহার সামগ্রী বিতরণ
দিনাজপুরের পার্বতীপুরে পবিত্র ইদুল ফিতরকে সামনে রেখে এক মানবিক উদ্যোগ নিয়েছেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রশীদ সংগ্রাম। তাঁর ব্যক্তিগত উদ্যোগে ইদ উপহার সামগ্রী হিসেবে ১ হাজার পিস পাঞ্জাবি স্থানীয় বিএনপি কর্মী-সমর্থকদের মাঝে বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন তাঁর নিজস্ব কার্যালয়ে এই ইদ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার,রামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মশিউর রহমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
মানবিক এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে। ইদের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়।