অভিনব কায়দায় পাচারকালে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার
রাজশাহীতে অভিনব কায়দায় পাচারকালে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ একজন গ্রেফতার করেছে বিজিবি। বুধবার (২৫ মার্চ) আনুমানিক বিকেল ৫ টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ তালাইমারী বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানার মিডিলচর এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ এক মাদককারবারিকে গ্রেফতার করেছে।
ধৃত ব্যক্তি কাটাখালি থানার চর-শ্যামপুরের মুনছুর আলীর ছেলে সালামীন আলী (২১)। সে কৃষক সেজে স্প্রে মেশিনের মধ্যে মাদক পাচার করছিল। তার কাছ থেকে ২০০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট, ১টি স্প্রে মেশিন ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীসহ জব্দকৃত দ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।