নাটোরে মহান ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পালিত
নাটোরে ৩১ বার তোপধ্বনি পুষ্পস্তবক অর্পন জাতীয় পতাকা উত্তলন দোয়া মনোজাতের মধ্যে দিয়ে মহান ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের আয়োজনে শহরের মাদ্রাসা মোড় স্বাধীনতা চত্বরে মহান এ স্বাধীনতা দিবস পালন করা হয়। এসময় জাতীয় সংসদের হুইপ এ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ১৮-২০ বছর দিন পর স্বাধীন পরিবেশে স্বাধীনতা দিবস বাংলাদেশ জাতীয়তাবাদী দল উদযাপন করছে।
এই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আসমা শাহীন,পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, জেলা বিএনপির আহবায় রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ,যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম আফতাব সহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা মুক্তিযোদ্ধা ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।