রবিবার, জুন ২১, ২০২৬

শাপলার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ মার্চ ২০২৬ ১০:২১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ মার্চ ২০২৬ ১০:২১ অপরাহ্ন
শাপলার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় শাপলা এর নগরীর বনলতা আবাসিকে অবস্থিত প্রধান কার্যালয় কনফারেন্স হলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষে র‌্যালি, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা করা হয়। দিবস উদযাপনের অংশ হিসেবে দিনের শুরুতে সকাল ০৯:০০ টায় সংস্থার উদ্যোগে নিবার্হী পরিচালকসহ প্রধান কার্যালয়ের স্টাফদের নেতৃত্বে একটি টিম র‌্যালিসহ রাজশাহী কেন্দ্রিয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।


এরপর সংস্থার প্রধান কার্যালয় কনফারেন্স হলে আলোচনা অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন শেষে দিবস সম্পর্কিত আলোচনা করা হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফান্ড রেইজিং, এসেট ও কমিউনিকেশন এর সহকারী পরিচালক মাহবুব হোসেন ও এমএফপি এর সহকারী পরিচালক হাসিবুর রহমান।


সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মানব সম্পদ ও প্রশাসন বিভাগ এর সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপসহকারী পরিচালক আলীনুর হোসেনসহ সংস্থার বিভিন্ন বিভাগ, প্রকল্প ও কর্মসূচির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনফরমেশন ও রিসার্স অফিসার ইমরুল আসাদ।