রবিবার, জুন ২১, ২০২৬

নারী আইনজীবী ফোরাম গঠন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ মার্চ ২০২৬ ০৭:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ মার্চ ২০২৬ ০৭:১৬ অপরাহ্ন
নারী আইনজীবী ফোরাম গঠন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

খান ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত  সমতা নারী কল্যাণ সংস্থা এবং লফস এর  আয়োজন ও বাস্তবায়ন সহযোগিতায়,  সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এ্যান্ড কোপারেসন (এসডিসি),  গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর আর্থিক এবং জিএফএ নাগরিকতা এর  কারিগরি সহযোগিতায় “ ভয়েস ফর চেইঞ্জ- এমপাওয়ারিং সিটিজেনস ফর ইনক্লুসিভ গভার্নেন্স, সোস্যাল জাস্টিস এন্ড জেন্ডার ইকুয়ালিটি”  প্রকল্পের মাধ্যমে রাজশাহীতে সকাল ১০.০০ টায় নগরীর একটি চাইনিজ রেস্তোরায় নারী আইনজীবি ফোরাম গঠন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী বারের নারী আইনজীবি, কর্ম এলাকার সুশীল সমাজের প্রতিনিধিসহ প্রায় ২৫ জন উপস্থিত ছিলেন।


আইনজীবিগণ ফোরাম গঠন বিষয়ে উৎসাহ প্রকাশ করেন এধরণের কর্মসূচীর জন্য সকলকে ধন্যবাদ জানান। নারী আইনজীবিদের নিয়ে এখন পর্যন্ত কোন ধরণের সংগঠন হয়নি। বক্তারা আরও জানান আগামীতে এই নারী  আইনজীবি ফোরাম অবশ্যই সফলতার মুখ দেখবে। সভায় সভাপতিত্ব করেন লফস এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন লাকী।


নারী আইনজীবিদের মধ্যে আজিজা সুলতানা মৌসুমি, মুসলিমা খাতুন সোমা, শামীমা আক্তার, আনিশা তাহসিন, শারমিন সুলতানা অরিন, শাপলা খাতুন, মোসাঃ নার্গিস জাহান, কানিজ ফাতেমা, রুবিনা প্রমুখ উপস্থিত ছিলেন। সভা সঞ্চলনা করেন মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রকল্প কর্মকর্তা, খান ফাউন্ডেশন, রাজশাহী।