শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের বিজয় র‌্যালি

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ মার্চ ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ মার্চ ২০২৬ ০৯:৪৬ অপরাহ্ন
মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের বিজয় র‌্যালি

মহান স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের বিজয় র‌্যালি বের করা হয়েছে। দিবস যথাযোগ্য মর্যাদায় পালন কল্পে রাজশাহীতে মুক্তিযোদ্ধা নামীয় সংগঠন সমূহ বিশেষ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী জেলা ও মহানগর কমান্ড, বাংলাদেশ মুক্তি সংগ্রাম পরিষদ-মুক্তিযুদ্ধ  ৭১’ রাজশাহী মুক্তিযোদ্ধা মঞ্চ, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড যৌথভাবে দিবসটি পালন কল্পে কতিপয় গুরুত্বপূর্ণ কর্মসূচী গ্রহণ করে।


কর্মসূচীঃ ভোরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সভবন শীর্ষে জাতীয় সংগঠনের পতাকা উত্তোলন, সকাল ৯ ঘটিকায় মুক্তিযোদ্ধা গনজমায়েত, ১০টায় বর্নাঢ্য র‌্যালীবের হয় এবং শহর প্রদক্ষিণ শেষে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পন, শহীদদের স্মরনে ১মিনিট নীরবতা পালন ও দেশ গড়ার শপথ শেষে জেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের জন্য আয়োজিত সম্বর্ধনা সভায় শিল্পকলা একাডেমিতে যোগদান।


এসকল কর্মসূচীতে নেতৃত্বে ছিলেন জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাসুদ হোসেন, মহানগর কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মতিন, সচিবালয় সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন,


জেলা সাবেক ডেপুটি কমান্ডার ও সংগঠক মুক্তিযুদ্ধ ৭১’ (কানপাড়া) বীর মুক্তিযোদ্ধা কে.এম.এম. ইয়াছিন আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা শাহ্জাহান আলী বরজাহান, বীর মুক্তিযোদ্ধা তৈবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম (বাগমারা), সন্তান কমান্ডের নেতা মুক্তাদির হোসেন বাধন সহ শতাধিক মুক্তিযোদ্ধা নেতাকর্মী।