শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

গোমস্তাপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা

গোমস্তাপুর প্রতিনিধি ২৯ মার্চ ২০২৬ ১০:০৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
গোমস্তাপুর প্রতিনিধি ২৯ মার্চ ২০২৬ ১০:০৯ অপরাহ্ন
গোমস্তাপুরে মাদকবিরোধী মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্থানীয় ব্যক্তিদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার (২৯ মার্চ) বিকেলে বাগাবাড়ি স্কুল ও কলেজে মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, পুলিশ,বিজিবি, শিক্ষক,ইমামসহ এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন।


বাঙ্গাবাড়ি মাদক নির্মুল কমিটির আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা রুহুল আমিন। প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক। বিশেষ অতিথির বক্তব্য দেন গোমন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মুহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম,


বাঙ্গাবাড়ি বিওপির ক্যাম্প কমান্ডার আতিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, বাঙ্গাবাড়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, সাবেক অধ্যক্ষ বদিউজ্জামাল দুলু,  স্থানীয় জামায়াত নেতা ডা. আব্দুল গনি, আব্দুল রাকিব, সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম, শিক্ষক জুয়েল , বাঙ্গাবাড়ি উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মোস্তকিম হোসেনসহ অন্যরা।


প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক তার বক্তব্যে বলেন যারা মাদক বাব্যসায়ী তাদের সামাজিক ভাবে বয়কট করতে হবে এবং গোপনে তাদের তালিকা তৈরি করে আমাদের দিবেন আমরা ব্যবস্থা নিবো। পরিবারের সন্তানরা সারাদিন কি করছে তার খোঁজ রাখবেন। পুলিশ যদি কোন অপকর্মের সঙ্গে জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।