রবিবার, জুন ২১, ২০২৬

নগরীতে অ্যাপোলো ইনফরমেশন সেন্টারের কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক ৩০ মার্চ ২০২৬ ১০:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ৩০ মার্চ ২০২৬ ১০:২০ অপরাহ্ন
নগরীতে অ্যাপোলো ইনফরমেশন সেন্টারের কার্যক্রম উদ্বোধন

রাজশাহী নগরীতে অ্যাপোলো ইনফরমেশন সেন্টারের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর বর্ণালীর মোড়ে এ ফিতা কেটে  কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন  করেন অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাপোলো হাসপাতালের আন্তর্জাতিক বিক্রয় ও রাজস্ব গ্রুপের সহযোগী ভাইস প্রেসিডেন্ট এম. এস. গুরু প্রসাদ। 


এসময় তিনি বলেন, বাংলাদেশ থেকে প্রতিবছর বিপুল সংখ্যক রোগী চিকিৎসার জন্য ভারতে যান। তবে পর্যাপ্ত তথ্যের অভাবে সেখানে গিয়ে অনেকেই নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। এই সমস্যার সমাধান করতেই রাজশাহীতে অ্যাপোলো ইনফরমেশন সেন্টার বিভিন্ন সেবা চালু করেছে। এর মাধ্যমে রোগীরা সহজে প্রয়োজনীয় তথ্য পেয়ে নির্বিঘ্নে চিকিৎসা নিতে পারবেন এবং ভোগান্তি অনেকাংশে কমে আসবে।


তিনি আরও বলেন, এ সেন্টার থেকে হাসপাতাল সংক্রান্ত তথ্য, চিকিৎসকের সিরিয়াল নির্ধারণ, ভিডিও কনসালটেশনের মাধ্যমে চিকিৎসকের পরামর্শসহ নানা ধরনের সেবা প্রদান করা হবে। 


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপোলো ইনফরমেশন সেন্টার রাজশাহীর প্রধান শেখ মোহাম্মদ আবু সাঈদ। এছাড়াও রাজশাহী মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।