দক্ষতা নবায়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাজশাহীতে দক্ষতা নবায়ন বিষয়ক তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এই প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে। বিএমডিএর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জ এর ২৩জন কর্মকর্তা এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষন কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আবুল আমিন, মহাপরিচালক পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জ।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, যুগ্ম পরিচালক আব্দুল গণি মিয়া প্রমূখ।