রবিবার, জুন ২১, ২০২৬

সনাক, রাজশাহী’র অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ৩০ মার্চ ২০২৬ ১০:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩০ মার্চ ২০২৬ ১০:৩০ অপরাহ্ন
সনাক, রাজশাহী’র অধিপরামর্শ সভা অনুষ্ঠিত

মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের সার্বিক সেবা ও শিক্ষার মানোন্নয়ন এবং সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে এক অধিপরামর্শ সভা সোমবার (৩০ মার্চ) সকাল ১১ টায় বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীর কক্ষে অনুষ্ঠিত হয়। অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজশাহী’র সভাপতি প্রফেসর ড. দীপকেন্দ্র নাথ দাস।


সভার শুরুতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র পাঁচ বছর মেয়াদী ‘পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা)’ প্রকল্প বিষয়ে এরিয়া কোঅর্ডিনেটর মো: মনিরুল হক বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, প্যাকটা প্রকল্প হলো একটি তথ্য-প্রযুক্তি নির্ভর প্রকল্প। প্যাকটা প্রকল্পে ব্যবহারের জন্য টিআইবি কর্তৃক একটি বিশেষায়িত অ্যাপ (প্যাক্টঅ্যাপ) তৈরি করা হয়েছে, যার মাধ্যমে ডেটা/তথ্য সংগ্রহ করা হবে।


তথ্য সংগ্রহের কাজে সংশ্লিষ্ট কমিউনিটির জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে যোগসূত্র স্থাপনের মাধ্যমে কার্যকর ও টেকসই দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনা করা হবে।


অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মইনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক রঞ্জন কুমার মজুমদার সহ শিক্ষকমণ্ডলী; সনাক এর সহ-সভাপতি অ্যাডভোকেট দিলসেতারা বেগম (চুনি) ও রাশেদ ইবনে ওবায়েদ (রিপন), সনাক সদস্য ডা: শিখা বিশ্বাস, অ্যাডভোকেট সামিনা বেগম ও আলিমা খাতুন লিমা এবং সংশ্লিষ্ট এসিজি’র সমন্বয়ক কৃষ্ণা দেবী সহ এসিজি’র সদস্যবৃন্দ।