পুঠিয়ায় আইন শৃঙ্খলা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত
রাজশাহীর পুঠিয়া উপজেলায় আইন শৃঙ্খলা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও আইসিটি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) বেলা ১১ টায় উপজেলার সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও আইসিটি সভায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আরজুন, পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লাইলা আখতার জাহান,
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ সূচনা মোনহারা, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, সমাজ সেবা অফিসার রবিউল করিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার রুহুল আমিন, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল, পুঠিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুলসহ পুঠিয়ার সাংবাদিকবৃন্দু প্রমূখ।