রবিবার, জুন ২১, ২০২৬

আদিবাসী নারীদের নিয়ে মহিলা পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ৩১ মার্চ ২০২৬ ১০:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ৩১ মার্চ ২০২৬ ১০:১১ অপরাহ্ন
আদিবাসী নারীদের নিয়ে মহিলা পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মহিলা পরিষদ , রাজশাহী জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (৩১ মার্চ) বিকালে বসন্তপুর গুনিগ্রাম গ্রাম কমিটিতে আদিবাসী নারীদের নিয়ে এক কর্মী সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়।


সভাটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, লিগ্যাল এইড  সম্পাদক শিখা রায়, প্রশিক্ষণ সম্পাদক সেলিনা বানু,  গোগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার সুধীর চন্দ্র ওরাও প্রমুখ। সভায় নারী সমাজের উন্নয়ন, মুক্তি, মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলন গড়ে তোলা বিষয়ে সদস্যদের সচেতনতা বৃদ্ধি করা হয়। 


এ সভায় সভাপতি কল্পনা রায়, আদিবাসী নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সুবিধা ও অসুবিধা নিয়ে বিশদভাবে আলোচনা করেন। তিনি আরো বলেন, নারীর প্রতি সহিংসতা দূর করে নারীর জন্য অনুকূল একটি সমাজ ও রাষ্ট্র গঠনের প্রতি সচেষ্ট হতে হবে। তিনি  সকলকে ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি করেন।