বৃহস্পতিবার, মে ০৭, ২০২৬

পোরশায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

পোরশা (নওগাঁ) প্রতিনিধি ০১ এপ্রিল ২০২৬ ০২:০১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পোরশা (নওগাঁ) প্রতিনিধি ০১ এপ্রিল ২০২৬ ০২:০১ অপরাহ্ন
পোরশায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

নওগাঁর পোরশায় গলায় ফাঁস দিয়ে শ্রী প্রশান্ত বর্মন বিশু (২৬) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার তেঁতুলিয়া ইউপির রনাইল চোরাপাড়া গ্রামের শ্রী বজেনের ছেলে। 

মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে গ্রামের পাশের একটি আমবাগানের গাছের ডালের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। 

জানা গেছে, সকলের অজান্তে রাতে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। অনেক খোঁজাখুজির পর সকালে গ্রামের পাশের একটি আম বাগানের গাছের ডালে ঝুলতে দেখেন এলাকাবাসী। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করেছেন।

এ ব্যাপারে পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত  করে বলেন, আমরা লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করছি।