বৃহস্পতিবার, মে ০৭, ২০২৬

রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ০১ এপ্রিল ২০২৬ ০২:১১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০১ এপ্রিল ২০২৬ ০২:১১ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে মাদকদ্রব্য জব্দ

রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেনসিডিল ও এস্কাফ সিরাফ উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (৩১ মার্চ) রাতে অভিযান চালিয়ে এই মাদক জব্দ করে বিজিবি রাজশাহী-১। 

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ১০টার দিকে দামকুড়া থানাধীন পশ্চিমপাড়া এলাকায় একটি আমবাগানে  একটি বস্তায় ২০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৩৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। 

ওই দিন রাত সাড়ে ১২টার দিকে দামকুড়া থানাধীন বেড়পাড়া গ্রামে একটি বস্তা তল্লাশী করে তার মধ্য হতে ৭ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৩৭ বোতল এস্কাফ সিরাপ জব্দ করতে সক্ষম হয়। 

জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেয়া হয়েছে বলে জানানো হয়।