রবিবার, জুন ২১, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭ শিশু ভর্তি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০১ এপ্রিল ২০২৬ ০৮:৫৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০১ এপ্রিল ২০২৬ ০৮:৫৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭ শিশু ভর্তি

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৭ শিশু ভর্তি হয়েছে। অন্যদিকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৫ শিশু। বুধবার জেলা হাসপাতালের সর্বশেষ ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, হামের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে ভর্তি আছে ৬৭ জন। এছাড়াও দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 


২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২৭ রোগীর ১৬ জন ছেলে ও ১১ জন মেয়ে। এদের হাম আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানিয়েছে- চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩২০ জন হামের উপসর্গ নিয়ে জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এরমধ্যে মারা গেছে চার জন।