বিএমডিএতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কর্মকর্তাদের জন্য এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজশাহীতে কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ মোঃ কামরুজ্জামান (অতিরিক্ত সচিব)।
প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মোঃ আবুল কাসেম, সচিব মোঃ মেহেদী হাসান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ শিবির আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সমসের আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজা মোহাম্মদ নূরে আলম, নির্বাহী প্রকৌশলী মোঃ এনামুল কাদির,
নির্বাহী প্রকৌশলী মোঃ তোফাজ্জল আলী সরকার, নির্বাহী প্রকৌশলী মোসাঃ রুবিনা খাতুন, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানম মলি, নির্বাহী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী একেএম ওবায়দুল্লাহ, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম, নির্বাহী প্রকৌশলী মোঃ মোক্তাদিউর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ সৈয়দ জিল্লুল বারী এবং নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান।
এছাড়াও রাজশাহী ও রংপুর বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, হিসাব নিয়ন্ত্রক, উপ-ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক (কৃষি) ও মনিটরিং কর্মকর্তা মিলিয়ে মোট ৪০ জন এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রকল্প প্রণয়ন ও মূল্যায়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, দক্ষতা বৃদ্ধি ও কার্যকর পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব।