বৃহস্পতিবার, মে ০৭, ২০২৬

সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

ঈশ্বরদী প্রতিনিধি ০১ এপ্রিল ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ঈশ্বরদী প্রতিনিধি ০১ এপ্রিল ২০২৬ ০৯:৫২ অপরাহ্ন
সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী, ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনের সাবেক এমপি, পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব শামসুর রহমান শরীফ ডিলুর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (২ এপ্রিল)। এবার দলীয় আয়োজনে ঈশ্বরদীতে তাঁর মৃত্যুবার্ষিকী পালনের কোন আয়োজন করা হয়নি।


এ তথ্য নিশ্চিত করে সাবেক ভূমিমন্ত্রী মরহুম শামসুর রহমান শরীফ ডিলু’র সহধর্মিনী মিসেস কামরুন নাহার শরীফ সকলের নিকট দোয়া কামনা করেছেন। তবে এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ঈশ্বরদী শহরে তাঁর আলীবর্দী রোডের বাড়িতে স্বল্প পরিসরে দোয়ার আয়োজন করা হয়েছে।