গ্রানাডা ট্রাজেডি নিয়ে রাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গ্রানাডা ট্রাজেডি নিয়ে ‘আল-আন্দালুস থেকে গ্রানাডা: ইতিহাসের শিক্ষা ও বর্তমান ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের ডিন’স কমপ্লেক্সে এই সভার আয়োজন করে রাবি শাখা ইসলামী ছাত্রশিবির।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক হিসেবে ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক নাজিব ওয়াদুদ।
ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুজাহিদ ফয়সাল এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা।
সভায় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান এবং ছাত্রশিবির রাজশাহী মহানগরের সভাপতি ইমরান নাজির।