রবিবার, জুন ২১, ২০২৬

রাজশাহীতে হাম উপসর্গে নতুন ভর্তি ১৩২ জন, মৃত্যু ১

নিজস্ব প্রতিবেদক ০২ এপ্রিল ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০২ এপ্রিল ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন
রাজশাহীতে হাম উপসর্গে নতুন ভর্তি ১৩২ জন, মৃত্যু ১

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ১৩২ জন নতুন শিশু ভর্তি হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছে এক শিশু।   

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর সোয়া ১২টায় ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস। তিনি জানান, বুধবার (১ এপ্রিল) সকাল আটটা থেকে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল আটটা পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ১৩২ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে মারা গেছে একজন শিশু। 

তিনি আরও জানান, এই পর্যন্ত হাম নিয়ে ৩৪০ জন শিশু হাসপাতালে ভর্তি আছে। গেল ২৪ ঘণ্টায় ৪ জন শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বুধবার রাত পর্যন্ত হাসপাতালে ৫৬ জন শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) অপেক্ষায় ছিলেন। তারা সবাই হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। এছাড়াও হাসপাতালের আইসিইউ শয্যা বাড়ানো হয়েছে। ১২টি থেকে ১৮টি করা হয়েছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আইসিইউ ব্যবহার করা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।