বৃহস্পতিবার, মে ০৭, ২০২৬

রাজশাহী সীমান্তে মদ ও সিরাপ জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ০২ এপ্রিল ২০২৬ ০১:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০২ এপ্রিল ২০২৬ ০১:৪১ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে মদ ও সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মদ ও এস্কাফ সিরাফ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী-১। বুধবার (১ এপ্রিল) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। 

কাটাখালী থানাধীন খানপুর পশ্চিমপাড়া এলাকা থেকে বস্তা থেকে ৮০ বোতল ভারতীয় মদ  জব্দ করা হয়।  জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে। 

চারঘাট থানাধীন চকমুক্তারপুরে একটি ব্যাগটি তল্লাশী করে ৫১ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়েছে।  জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে।