বৃহস্পতিবার, মে ০৭, ২০২৬

পুঠিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট, চালককে জরিমানা

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ০২ এপ্রিল ২০২৬ ০৮:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ০২ এপ্রিল ২০২৬ ০৮:৩৩ অপরাহ্ন
পুঠিয়ায় বেপরোয়া ড্রাম ট্রাকের বিরুদ্ধে মোবাইল কোর্ট, চালককে জরিমানা

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।


বৃহস্পতিবার (০২ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাসের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ট্যাক্স টোকেন, ফিটনেস সার্টিফিকেট ও রুট পারমিটবিহীন যানবাহন এবং বেপরোয়া গতিতে চলাচলকারী ড্রাম ট্রাকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।


অভিযানকালে একটি ড্রাম ট্রাকের চালককে বিভিন্ন অনিয়মের দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্ট চালকদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা এবং সড়ক আইন মেনে চলার জন্য সতর্ক করা হয়।


সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা ও দুর্ঘটনা কমাতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।