রবিবার, জুন ২১, ২০২৬

শহীদ হবিবুর রহমান হল পরিদর্শনে রাকসু’র প্রতিনিধি দল

রাবি প্রতিবেদক ০২ এপ্রিল ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ০২ এপ্রিল ২০২৬ ০৮:৩৭ অপরাহ্ন
শহীদ হবিবুর রহমান হল পরিদর্শনে রাকসু’র প্রতিনিধি দল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের আবাসিক সুবিধা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে শহীদ হবিবুর রহমান হল পরিদর্শন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর ভিপি ও হল সংসদের প্রতিনিধিবৃন্দ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর ১টায় এই পরিদর্শন করেন তাঁরা।


এসময় উপস্থিত ছিলেন রাকসু ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, শহীদ হবিবুর রহমান হলের ভিপি আহমেদ আহসানুল্লাহ ফারহান, বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ফাহিম রেজা এবং রাকসুর সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক নয়ন মোরসালিন।


এসময় প্রতিনিধি দল হলের ক্যান্টিন ও ডাইনিংয়ের পরিবেশ, খাদ্যের মান, স্বাস্থ্যবিধি ও সেবার গুণগত মান সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় তারা শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও পরামর্শ শোনেন।


শিক্ষার্থীদের খাদ্যের গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে প্রতিনিধিরা জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।