শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

রাজশাহী’র সীমান্তে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ

সংবাদ বিজ্ঞপ্তি ০৩ এপ্রিল ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৩ এপ্রিল ২০২৬ ১২:৫৭ অপরাহ্ন
রাজশাহী’র সীমান্তে ভারতীয় ইলেকট্রিক মালামাল জব্দ

শুক্রবার (৩ এপ্রিল) আনুমানিক ৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানার সিপাহীপাড়া আমবাগান  থেকে ১৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করতে সক্ষম হয়। এ সময় দুই চোরাকারবারি পালিয়ে যেতে সক্ষম হয়। জব্দকৃত ইলেকট্রিক রেজিস্টেন্স রাজশাহী শুল্ক অফিসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিষয়ে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক কারবারীদেরকে শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।