শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬

নওগাঁয় প্রশিকা বিদ্যানিকেতনে পুরস্কার বিতরণ

আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: ০৩ এপ্রিল ২০২৬ ০১:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি: ০৩ এপ্রিল ২০২৬ ০১:১৬ অপরাহ্ন
নওগাঁয় প্রশিকা বিদ্যানিকেতনে পুরস্কার বিতরণ

নওগাঁয় প্রশিকা বিদ্যানিকেতনের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিদ্যানিকেতন প্রাঙ্গনে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিদ্যানিকেতনের সভাপতি মো: জমিস উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক কাজী কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদো ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন,

প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক জি আজম, রিজুওয়ানুস শামীম রাজীব, কেন্দ্রীয় ব্যবস্থাপক মিজানুর রহমান প্রমুখ। অুনষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রশিকা শিক্ষা বিভাগের বিভাগ প্রধান কাজী শিলা সুলতানা।  এছাড়াও প্রশিকার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যানিকেতনের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পাে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদো মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় বক্তারা বলেন প্রশিকা পাইলট কর্মসূচি হিসেবে পুরো দেশের মধ্যে নওগাঁতেই প্রশিকা বিদ্যানিকেতন চালু করেছে। ইতোমধ্যেই মানসম্মত ও ভিন্নধর্মী পদ্ধতিতে শিক্ষা বিস্তারে নওগাঁয় প্রশিকা বিদ্যানিকেতন ব্যাপক সাড়া ফেলেছে। আগামীতে দেশজুড়ে এমন কর্মসূচি চালু করার কথাও জানান প্রশিকার উর্দ্ধতন কর্মকর্তারা।