সাংবাদিক রাজুর বাবার ইন্তেকাল
চ্যানেল এস, বাংলাদেশ বেতার ও প্রতিদিনের বাংলাদেশের রাজশাহী ব্যুরো প্রধান রাজু আহমেদের বাবা ইন্তেকাল করেছেন। রাজু আহমদের বাবা মীর আব্দুর রাজ্জাক রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত রেজিস্টার ছিলেন।
অসুস্থ হলে মীর আব্দুর রাজ্জাককে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (৩ এপ্রিল) সকালে তিনি সেখানে মারা যান। বাদ জুম্মার নামাজের পর নামো ভদ্রা পদ্মা আবাসিক জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে টিকাপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মীর আব্দুর রাজ্জাকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে ও ছেলে রেখে গেছেন।মেয়ে আক্তারুন নাহার রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সহকারি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে সাংবাদিক রাজুর বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশন (আরটিজেএ)। সংগঠনের সভাপতি শ.ম সাজু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।