দুই জেলায় সাড়ে ৬১ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরে পৃথক অভিযানে সাড়ে ৬১ কেজি গাঁজাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জে ৪৯ কেজি ৫০০ গ্রাম ও নাটোরে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার (২ এপ্রিল) দিনগত রাত ১২:০৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার মহানন্দা সেতু টোল ঘর সংলগ্ন স্থান হতে ৪৯ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তিরা হলো- হাবগঞ্জ জেলার মাধবপুরেরউত্তর বরাক গ্রামের ফুল মিয়ার ছেলে আলফাজ মিয়া (২৩), অপর দু’জন রাজশাহীর দুর্গাপুর থানার ঝারুকা গ্রামের মৃত শাকিল আলীর ছেলে ট্রাক ড্রাইভার রকি আহমেদ (২৬) এবং নওদা সাহিবার গ্রামের বাবর আলীর ছেলে ট্রাক হেলাপার সানোয়ার আহমেদ (১৯)।
ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, র্যাবের টহল দল মহানন্দা সেতুর টোল ঘর সংলগ্ন আসলে গাড়িটি থামানোর সংকেত দিলে গাড়িটি থামালে সন্দেহ জনকভাবে উল্লিখিত আসামীদেরকে ঘটনাস্থলে ট্রাকের কেবিনের ভিতর হতে আটক করা হয়।
আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে ট্রাকের পিছন ডালায় ত্রিপলে ঢাকা অবস্থায় ৪টি সাদা প্লাস্টিকের তুলার বস্তার ভিতর বিশেষ কায়দায় রাখা ৪টি চটের বস্তার ভিতর ১৪টি নীল রঙের পলিথিনে কসটেপ দ্বারা মোড়ানো সর্বমোট ৪৯ হাজার ৫০০ গ্রাম গাঁজা, সাদা রঙের প্লাস্টিকের ১৩০ বস্তা গার্মেন্টস ঝুট তুলা (চালাল বিহীন), ২টি স্যালো মেশিন, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মালবাহী ট্রাক এবং আসামীদের হেফাজত হতে মাদক কারবারীতে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও নগদ ১২,৮০০/- টাকা একই তারিখ ১২.০৫ ঘটিকায় আলামত হিসেবে জব্দ করা হয়।
এদিকে নাটোরে শাহী ক্লাসিক এক যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
শুক্রবার (৩ এপ্রিল) ভোরে নাটোর সদর থানাধীন চকরামপুর এলাকায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন।
এরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত কাসেম শেখের ছেলে লিটন শেখ (৪২) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার ছাতিয়ানগাছা মন্ডলপাড়া গ্রামের জিন্নাত আলীর ছেলে শরিফুল ইসলাম (৩৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত শহরের চকরামপুর এলাকায় ইসলামিয়া পচুর হোটেলের সামনে চেকপোস্ট বসিয়ে গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় কুড়িগ্রাম থেকে ফরিদপুর গামী শাহী ক্লাসিক (ঢাকা মেট্রো-ব-১৪-৫৩৫৭) নামের একটি যাত্রীবাহী বাসের দুই যাত্রীর কাছে থাকা স্কুল ব্যাগে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নাটোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। পরে গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়।