বেড়েছে সবজির দাম, চড়া মুরগিরও
রাজশাহীতে সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে। সব ধরনের সবজি কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। একইসঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে মুরগি। তবে পেঁয়াজ ও আলুর দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) নগরীর সাহেববাজার, শালবাগান ও উপর ভদ্রা এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বাজারে সোনালি মুরগি ৩৯০ থেকে ৪০০ টাকা, সোনালি হাইব্রিড মুরগি ৩৬০ টাকা, লাল লেয়ার ৩৩০ টাকা, সাদা লেয়ার ২৯০ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা ও দেশি মুরগি ৭৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাংসের বাজারে গরুর মাংস ৮০০ টাকা, গরুর কলিজা ৮০০ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৪০০ থেকে ৪৫০ টাকা ও খাসির মাংস ১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের বাজারে এক ডজন লাল ডিম ৩৪ থেকে ৩৬ টাকা হালি, সাদা ডিম ৩০ থেকে ৩২ টাকা হালি বিক্রি হতে দেখা গেছে।
বাজারগুলোতে গ্রীষ্মকালীন সবজির মধ্যে বরবটি ৮০ টাকা, বেগুন ৬০ থেকে ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, করলা ৮০ টাকা, ঢেঁড়স ৬০ থেকে ৭০ টাকা, পটল ৬০ থেকে ৮০ টাকা, কচুরমুখী ৮০ থেকে ১০০ টাকা, সাজনা ৬০ থেকে ৮০ টাকা ও ধুন্দল ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া কাঁচামরিচ ১০০ থেকে ১২০ টাকা কেজি, পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ৬০ টাকা ও হাইব্রিড শসা ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক হালি লেবু ৩০ থেকে ৪০ টাকা, দেশি ধনেপাতা কেজি ১৮০ টাকা, পুদিনা পাতা ২০০ টাকা কেজি, কাঁচা কলা হালি ৪০ টাকা ও চাল কুমড়া ৫০ টাকা ও লাউ ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
শীতকালীন সবজির মধ্যে সিম প্রকারভেদে ৬০ থেকে ৮০ টাকা, টমেটো ৩০ থেকে ৫০ টাকা, দেশি গাজর ৪০ থেকে ৫০ টাকা, মুলা ৫০ টাকা, বড় ফুলকপি ৪০ টাকা পিস, বাঁধাকপি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। শাকসবজির মধ্যে লাল শাক আঁটি ১০ টাকা, লাউ শাক ২০ টাকা, কলমি শাক ২ আঁটি ২০ টাকা, পুঁই শাক ৩০ টাকা, ডাটা শাক ২ আঁটি ২০ টাকা ও পালং শাক ২ আঁটি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে আলু ২৫ টাকা, দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা ও পেঁয়াজ কলি ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে ৩০০ গ্রাম ওজনের ইলিশ ১২০০ থেকে ১৪০০ টাকা ও ৫০০ গ্রাম ওজনের ইলিশ ১৮০০ থেকে ২০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া চাষের শিং মাছ ৩৫০ থেকে ৫৫০ টাকা, দেশি শিং ১০০০ থেকে ১২০০ টাকা, রুই মাছ ৪০০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর ৮০০ থেকে ১০০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪০০ টাকা, চাষের পাঙ্গাস ১৭০ থেকে ২০০ টাকা, চিংড়ি ৮০০ থেকে ১৪০০ টাকা,
বোয়াল ৬০০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৪০০ থেকে ৫৫০ টাকা, পোয়া ৩৫০ থেকে ৪০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৪৫০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, কই মাছ ২০০ থেকে ২২০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১৩০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা, কাচকি ৫০০ টাকা ও পাঁচ মিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।