আরবান হেলথ কেয়ারের ফিল্ড সুপারভাইজারের ইন্তেকাল
আরবার প্রাইমারি হেলথ কেয়ারের ফিল্ড সুপারভাইজার আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি নগরীর সপুরা এলাকায় বসবাস করতেন। তিনি মেহেরচণ্ডি শাখায় কর্মরত ছিলেন।
আবুল কালাম আজাদ দীর্ঘদিন থেকে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। গেল সপ্তাহে তার পায়ে অপারেশন করা হয়েছিল। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে একটি বেসরকারি হাসপাতালে স্টোক করে তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে এক মেয়ে রেখে গেছেন। তার জানাজা শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে সপুরা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এরপর সপুরা গোরস্থানে দাফন করা হয়।